বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, বিএনপি নেত্রী খালেদা জিয়া দেশের মানুষকে জিম্মি করে পেট্রোলবোমা মেরে মানুষ হত্যার মাধ্যমে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখেছিলেন। কিন্তু দেশের জনগণকে সাথে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিরোধ গড়ে তোলায় তাদের সে স্বপ্ন পূরণ হয়নি। তাই বিএনপি এখন রাজনীতি থেকে ছিটকে পড়েছে।

বৃহস্পতিবার সকাল ১১টায় দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় নাফানগর দাখিল মাদরাসার নব নির্মিত একাডেমিক ভবন ও সীমানা প্রাচীরের উদ্বোধন শেষে এক সুধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

নাফানগর ইউপি চেয়ারম্যান মো. লাইছুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সৈয়দ হোসেন, সাধারণ সম্পাদক আফছার আলী প্রমুখ।

জেআই