বেনাপোল চেকপোষ্ট কাষ্টমস তল্লাশি কেন্দ্র থেকে ভারতের এক মহিলা পাসপোর্ট যাত্রীর নিকট থেকে ৯ বোতল মদ উদ্ধার করেছে কষ্টমস ইন্সপেক্টর বিজিন চন্দ্র মন্ডল।
বুধবার বেলা ২ টার সময় এ মাদক উদ্ধার করা হয়।
ভারতীয় নাগরিক অর্চনা বিশ্বাসের বাড়ি উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে। তিনি ঐ গ্রামের অজিত মন্ডলের স্ত্রী।
কাষ্টমস সুত্র জানায়, ভারতীয় নাগরিক অর্চনার (৩২) ব্যাগ তল্লাশি করে তার ব্যাগের ভিতর থেকে ৯ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়।
তিনি বাংলাদেশের গোপালঞ্জ জেলায় তার আত্মীয়ের বাড়ি বেড়াতে যাবে তাই ভারত থেকে এ মদ নিয়ে আসছে বলে জানান।
তবে কাষ্টমস জানায় তিনি একজন মাদক ব্যাবসায়ি বলে ধারনা করা হচ্ছে। কারণ ১ থেকে দেড় লিটারের ৯ বোতল মদ তার ব্যাগে ছিল। আইন অনুযায়ী একজন বিদেশী নাগরিক ১ লিটার মাদক বহন করতে পারবে বলে ইন্সঈেক্টর বিজন চন্দ্র জানান।
বেনাপোল কাষ্টমস তল্লাশিকেন্দ্রে মাদকদ্রব্য আটকের সত্যতা ইন্সপেক্টর বিজন কুমার নিশ্চিত করেছেন।
এমকে





