যশোর জেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রশিদ ও চৌগাছা উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ওয়াসিমকে আটক করেছে পুলিশ।নাশকতা পরিকল্পনার অভিযোগে তাদের আটক করা হয় বলে জানা যায়।
রোববার ভোরে পৃথক অভিযানে পুলিশ তাদের আটক করে।
যশোরের সহকারী পুলিশ সুপার (এএসপি) রেশমা শারমিন জানান, ভোরে পুলিশ জেলা জামায়াতের আমিরকে তার উপশহরের বাড়ি থেকে আটক করেছে।
চৌগাছা থানার অফিসার ইন চার্জ(ওসি) আকরাম হোসেন জানিয়েছেন, ওয়াসিমের বিরুদ্ধে নাশকতা পরিকল্পনার অভিযোগ ছাড়াও বেশ কয়েকটি মামলা রয়েছে।
ঢাকা, ২১ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএইচ





