রাজধানীর বনানীতে বাসের ধাক্কায় অজ্ঞাত পরিচয়ের এক নারী (৪৫) পথচারীর মৃত্যু হয়েছে।
রোববার সকাল ৭টায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাস্তা পারাপারের সময় ওই নারীকে বাস ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
খবর পেয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়। ঘণ্টাখানেক আগে থানা থেকে ঢাকা  মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানা যায়।
[b]ঢাকা, ২০ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এনএস[/b]