ফেনী শহরে বাসায় বিস্ফোরণে দগ্ধের ঘটনায় হাফসা ইসলামের (১৫) মৃত্যু হয়েছে।
বুধবার (১০ মার্চ) রাত ১টার দিকে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তার মৃত্যু হয়।
এর আগে বুধবার দুপুরে মারা যান মা মেহেরুন্নেছা (৩৮)।
মৃত হাফসার চাচা শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গতরাতে আইসিইউতে মারা যায় হাফসা। আর তার মা বুধবার দুপুরে মারা যান। তিনিও আইসিইউতে ছিলেন। আর হাফসার বড় বোন ফারাহ ইসলাম (১৮) ওই দিনই চিকিৎসা নিয়ে বাসায় চলে গেছে।
এরআগে শুক্রবার (০৫ মার্চ) দিনগত রাত ১১টার দিকে শহরের শহীদ শহিদুল্লাহ কায়সার সড়কে শফিক ম্যানশনের পঞ্চম তলায় বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে।
এমবি





