চাটখিল উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে চাটখিল পৌর মার্কেটের সামনে সন্ত্রাস, জঙ্গিবাদ ও সাম্প্রাদায়িকতা বিরোধী মানবন্ধন ও সমাবেশ কর্মসূচী পালিত হয়েছে।

বুধবার বিকাল ৪টা থেকে ৫টা পর্যন্ত অনুষ্ঠিত এ মানবন্ধন কর্মসূচী শেষে আনিতাশ পেট্রোল পাম্প চত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

চাটখিল পৌর কাউন্সিলর ও স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি আহসান হাবীব সমীরের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন নোয়াখালী জেলা স্বেচ্ছাসেবক লীগ আহবায়ক মোস্তফা ইকবাল, যুগ্ন আহবায়ক মঞ্জুর মোরশেদ, কেন্দ্রীয় সদস্য জাকির হোসেন কিরন, এড: মনির হোসেন, জেলা সদস্য নূর হোসেন কিরন, উপজেলা যুগ্ন আহবায়ক, পৌরসভা স্বেচ্ছাসেবকলীগ আহবায়ক সালেহ আহমেদ সুমন, যুগ্ন আহবায়ক নূর আলম জিকু, বিআরডিবির চেয়ারম্যান মিজানুর রহমান, সালাহ্ উদ্দিন সুমন প্রমুখ।

বক্তারা দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ড, জঙ্গীবাদ ও সাম্প্রদায়িকতা বিরোধী কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে এ সকল কাজের সঙ্গে জড়িতদের সামাজিক ভাবে বর্জন ও প্রতিহতের আহবান জানান।

এমআইএস