নওগাঁর মান্দায় ইঞ্জিন চালিত ভটভটি ও ট্রাকের মুখোমুখী সংঘর্ষে ৩জন নিহত হয়েছেন।

সোমবার দুপুর আড়াইটা রাজশাহী-মান্দা মহাসড়কের ফেরিঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সংঘর্ষের ঘটনায় ৩জন ভটভটির যাত্রী নিহত হয়েছে। এতে অন্তত ৫ জন আহত হয়েছেন।

তিনি আরো বলেন, তাৎক্ষনিক নিহতদের নাম জানা যায়নি।

এআই/এমকে