ছাত্রদল সভাপতি রাজীব আহসানকে গ্রেপ্তারের প্রতিবাদ ও মুক্তির দাবিতে মুন্সীগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে জেলা ছাত্রদল।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের খালইস্ট এলাকা থেকে মিছিলটি বের হয়ে সুপার মার্কেট চত্বরে আসলে পুলিশ ধাওয়া করে ছত্রভঙ্গ করে দেয়।

এ সময় আজীম (২৫), মনিরুজ্জামান (৩২) ও সুজন (৩৪) নামের তিন ছাত্রদলকর্মীকে আটক করেছে পুলিশ।

সদর থানার এসআই আব্দুর সবুর খান বলেন, প্রশাসনের অনুমতি ছাড়া হঠাৎ করে ছাত্রদলের একটি মিছিল বের হয়। আইনশৃঙ্খলা অবনতির আশঙ্কায় মিছিলকারীদের ছত্রভঙ্গ করে দেয়া হয়।

এ সময় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।

এমকে