সিলেটের তারাপুর চা-বাগান লিজের ক্ষেত্রে ভূমি মন্ত্রণালয়ের স্মারক জালিয়াতির মামলায় কথিত শিল্পপতি রাগিব আলী ও তার ছেলে আব্দুল হাইকে চারটি ধারায় ১৪ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

একই সঙ্গে তাদের দু’জনকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (০২ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় সিলেট চিফ জুডিশিয়াল ম্যাজিস্টেট আদালতের বিচারক সাইফুজ্জামান হিরো এ রায় ঘোষণা করেন।

অত্র আদালতের পিপি মাহফুজুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, বিচারে তাদের প্রত্যেককে ৪৬৪ ধারায় ৬ বছর ও ৪৬৮ ধারায় আরও ৬ বছর এবং ৪২০ ও ৪৭১ ধারায় প্রত্যেকে ১ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

এমবি