নড়াইলের সদর উপজেলার কলোড়া ইউনিয়নের তিন মন্দিরের পুরোহিতকে হত্যার হুমকি দিয়ে উড়ো চিঠি দেয়া হয়েছে। এ ঘটনায় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।
পুলিশ ও পুরোহিতরা জানান, বৃহস্পতিবার দুপুরে সদরের কলোড়া ইউনিয়নে অবস্থিত মন্দিরগুলোয় কে বা কারা চিঠিগুলো রেখে যায়।
হুমকিপ্রাপ্তরা হলেন- নলদীরচর সার্বজনীন দুর্গা মন্দিরের পুরোহিত সুজিত গোসাই, আগদিয়ারচর সেবাশ্রমের পুরোহিত উত্তম গোসাই ও আগদিয়ারচর দাসপাড়া মন্দিরের পুরোহিত বিমল কৃষ্ণ দাস।
পুরোহিতরা জানান, এসব উড়ো চিঠি পেয়ে বিষয়টি পুলিশকে অবহিত করেন তারা।
নড়াইল সদর থানার ওসি সুবাস চন্দ্র বিশ্বাস বলেন, চিঠির বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ওই মন্দিরগুলোয় পুলিশি পাহারার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
এমআইএস





