কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় আবদুল কাইয়ুম (২৫) নামের এক যুবক নিহত হয়েছে।
বুধবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ওই যুবক জেলার দেবিদ্বার উপজেলার জগন্নাথপুর গ্রামের সহিদুল ইসলামের পুত্র।
হাইওয়ে পুলিশ জানায়, কাইয়ুম নামের ওই যুবক দুপুর দেড়টার দিকে মহাসড়কের পদুয়ার বাজার এলাকায় রাস্তা পারাপারের সময় কুমিল্লাগামী বলাকা পরিবহনের একটি বাসের চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
লালমাই হাইওয়ে ফাঁড়ির এস.আই মো: লুৎফুর রহমান জানান, বাসটি আটক করা হয়েছে, নিহতের লাশ লালমাই হাইওয়ে ফাঁড়িতে রাখা হয়েছে।
এসএইচ





