ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র‌্যালিতে দাঁড়ানো নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের দু’ পক্ষের মধ্যে সংঘর্ষের মধ্যে ঘটনা ঘটেছে।

এতে আহত হয়েছেন অন্তত দুইজন।বৃহস্পতিবার দুপুর একটার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ক্যাম্পাসে র্যা লির আয়োজন করা হয়। র‌্যালিতে দাঁড়ানো নিয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের কয়েকজন কর্মীর মধ্যে বাকবিতণ্ডতা হয়। এক পর্যায়ে উভয়পক্ষই সংঘর্ষে  জড়িয়ে পড়ে। এই সময় ছাত্রলীগের দুইকর্মী গুরুতর আহত হন। 

তারা হলেন, বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের সাইদ আহমেদ ও নাজমুল সাবির। সাইদ চট্টগ্রাম মেডিকেল কলেজে আর নাজমুল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে চিকিৎসাধীন।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর লিটন মিত্র বলেন, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে র‍্যালিতে দাঁড়ানোকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপে মধ্যে ঝামেলা হয়েছে। পরিস্থিতি বর্তমানে শান্ত।

বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রের চিফ মেডিকেল অফিসার ডা. আবু তৈয়ব জানান, সাইদের অবস্থা গুরুতর। সে মাথায় আঘাত পেয়েছে।

হাটহাজারি সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুম বলেন, পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রনে আছে। যেকোন ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে।

মাসুম/এমআর