ঢাকা-মাদারীপুর মহাসড়কের তাঁতীবাজার এলাকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে জয়নাল নামে ১ ব্যক্তি নিহত ও অন্তত ৩০ যাত্রী আহত হয়েছেন।

বুধবার সন্ধ্যা ৬টার দিকে ফয়সাল পরিবহন নামে একটি লোকাল গাড়ির সামনের চাকা ফেটে গেলে এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে আহতদের নামপরিচয় জানা যায় নি। তাদের উদ্ধার করে আশপাশের বিভিন্ন হানপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানা গেছে।  

পুলিশ সুপার (এসপি) খন্দকার ফরিদুল ইসলাম দুর্ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজ চালাচ্ছে।

ঢাকা, ২০ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ