তামাক নিয়ন্ত্রণ আইন লঙ্ঘন করে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের সঙ্গে বৈঠক করেছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর (বিএটিবি) প্রতিনিধি দল।
বুধবার দুপুর ১টায় বিএটিবির চেয়ারম্যান গোলাম মাইনুদ্দিনের নেতৃত্বে ১০-১২ জনের একটি দল স্বাস্থ্য মন্ত্রণালয়ে মন্ত্রীর সঙ্গে এ বৈঠক করেন।
তামাক নিয়ন্ত্রণে কাজ করা সংগঠনগুলো মনে করছে, তামাক নিয়ন্ত্রণ আইন কার্যকর শিথিল করতেই স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে বিএটিবির এ বৈঠক।
বৈঠকে অন্যদের মধ্যে বিএটিবির নির্বাহী পরিচালক সেহজাদ মুনিম ও হিউম্যান রিসোর্স বিভাগের প্রধান কামরুল হাসান উপস্থিত ছিলেন বলে মন্ত্রণালয় সূত্র জানায়।
ন্যাশনাল টোব্যাকো কন্ট্রোল সেলের পরিচালক আমিনুল আহসান বলেন, বিএটিবির একটি প্রতিনিধি দল স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করেছে।
তবে ঠিক কি কারণে এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে তা নিশ্চিত করে পারেন তিনি।
ঢাকা, ২৩ জুলাই, টাইমনিউজবিডি.কম, এসএইচ





