সোমবার পবিত্র ঈদুল আযহা।বরিশালে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায় হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ মাঠে।স্টিমারঘাট জামে মসজিদের খতিব মওলানা শরফুদ্দিন বেগ এ জামাত পরিচালনা করবেন।

এছাড়া বরিশাল নগরীর বেশকিছু মসজিদ ও ঈদগাহ মাঠে ২টি করে ঈদ জামাত অনুষ্ঠিত হবে।কেন্দ্রীয় জামে কসাই মসজিদে প্রথম ঈদ জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়, দ্বিতীয় জামাত হবে সকাল সাড়ে ৯টায়।

এবাদুল্লাহ মসজিদেও প্রথম জামাত ৮টায় এবং দ্বিতীয় জামাত হবে সকাল সাড়ে ৯টায়।

বরিশাল জামে বায়তুল মোকাররম মসজিদে প্রথম জামাত সকাল ৮টায় এবং দ্বিতীয় জামাত ৯টায়।

পুলিশ লাইন্স জামে মসজিদে প্রথম জামাত সকাল ৮টায় এবং দ্বিতীয় জামাত ৯টায় অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন জাতীয় ইমাম সমিতি বরিশাল মহানগরের সভাপতি মওলানা আবদুর মান্নান।

তিনি আরও জানান, আঞ্জুমান হেমায়েত ইসলাম গোরস্থান মসজিদে সকাল ৮টায়, পোর্ট রোড জামে মসজিদে ৮টায়, বিএম কলেজ জামে মসজিদে ৮টায়, ল’কলেজ জামে মসজিদে সাড়ে ৭টায়, ব্রাইন্ড কম্পাউন্ড জামে মসজিদে ৮টায়, নুরিয়া স্কুল ঈদগাহ ময়দানে ৮টায়, জেলগেট মসজিদ ৮টায়, ওয়াফদা মসজিদ ৮টায়, নথুল্লাবাদ মাদরাসা মসজিদে সাড়ে ৭টায়, হাসপাতাল রোড জামে মসজিদ সাড়ে ৭টায়।

এমআর