সুনামগঞ্জের চানপুর কদমতলী এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে পরশ চন্দ্র কর (৬২) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
রোববার সকাল ১০টার দিকে জামালগঞ্জ-কাঠইর সড়কের কদমতলী এলাকা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
তিনি জামালগঞ্জ উপজেলার চানপুর কদমতলী গ্রামের মৃত সরশ কুমার করের ছেলে।
পুলিশ জানায়, জামালগঞ্জ-কাঠইর সড়কের চানপুর কদমতলী এলাকায় পরশের লাশ পরে থাকতে দেখে স্থানীয়রা জামালগঞ্জ থানায় খবর দেন। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
জামালগঞ্জ থানার ওসি আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে সংবাদমাধ্যমকে জানান, পরেশ করের কপালে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।
লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে বলে ওসি জানান।
ঢাকা, ২৭ জুলাই, টাইমনিউজবিডি.কম, এনএস





