সাভারের ঢাকা-আরিচা মহাসড়ক থেকে মো. আমিনুল ইসলাম (৩৫) নামে এক ভুয়া ডিবিকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রোববার ভোররাতে সাভার উলাইল এলাকায় আল-মুসলিম গ্রুপের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। আমিনুল সাভার গেন্ডা এলাকার মৃত মনু মিয়ার ছেলে।
এসময় তার ব্যবহৃত বিটিভির স্টিকারযুক্ত একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো ভ-১১-০০৮০), একটি খেলনা পিস্তল, যুগান্তর ঢাকা উত্তর প্রতিনিধির একটি ভিজিটিং কার্ড, এক জোড়া হ্যান্ডকাপ, ওয়াকিটকি, চাপাতি, বাঁশি, ডিবি পুলিশের জ্যাকেটসহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
ঢাকা জেলা উত্তরের গোয়েন্দা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) রাসেল শেখ বলেন, আমিনুল নামে ওই ব্যক্তির বিরুদ্ধে ডিবি পরিচয় দিয়ে চাঁদাবাজি ও জমি দখলসহ বিভিন্ন অপরাধের অভিযোগ রয়েছে।
এছাড়াও তার নামে অস্ত্র ও চাঁদাবাজির অভিযোগে একাধিক মামলা থাকায় আইনগত ব্যবস্থা নেয়ার প্রস্ততি চলছে।
এআর





