মেহেরপুরে পুলিশের অভিযানে জামায়াত-শিবির ও বিএনপির ১০জন নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।
শনিবার (৩ জানুয়ারি) দিবাগত রাতে সদর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করেছে থানা পুলিশের একাধিক দল। মেহেরপুর সদর থানার ওসি রবিউল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি রবিউল ইসলাম জানান, দেশব্যাপি পুলিশের বিশেষ অভিযান চলছে। বিশেষ অভিযানে সদর উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে বিএনপির-৩ জন ও জামায়াত-শিবিরের ৭ জন নেতা কর্মীদের আটক করা হয়েছে।
আজ (রোববার) আটকৃকতের আদালতের মাধ্যমে মেহেরপুর আদালতে সোপর্দ করা হবে।
মেহেরপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি মাসুদ অরুন জানান, পুলিশের বিশেষ অভিযানের নামে বিএনপি-জামায়াতের নেতা-কর্মীদের আটক করা হচ্ছে। তিনি এসব নেতা-কর্মীদের মুক্তি দাবীও করেছেন।
মেহেরপুর পুলিশ সুপারের নির্দেশে জেলার সদর, গাংনী ও মুজিবনগর থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জিআর, সিআর ও নিয়মিত মামলার ৬ আসামীকে আটক করেছে পুলিশ।
এমবি





