রংপুরে নাশকতা ও বিশৃংখলার অভিযোগে জামায়াত-শিবির এবং বিএনপিকর্মীসহ ৩৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত জেলার কাউনিয়া, তারাগঞ্জ, বদরগঞ্জ, পীরগঞ্জ, মিঠাপুকুর, পীরগাছা, গঙ্গাচড়া ও রংপুর মহনগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
রংপুর গোয়েন্দা পুলিশের কর্মকর্তা শরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, অগ্নিসংযোগ-নাশকতা-ভাঙচুরসহ বিভিন্ন অভিযোগে পুলিশ ৫ জামায়াত-শিবির এবং ৪ জন বিএনপিকর্মীকে আটক করা হয়েছে।
বাকি ২৭ জন মাদক বিক্রি, সেবন, খুনি, ওয়ারেন্ট ভুক্ত বিভিন্ন মামলার পলাতক আসামি। গ্রেফতার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ শেষে শুক্রবার বিকেলে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে বলে তিনি জানান।
এসএইচ





