রংপুর মহানগরীর ঈদুল ফিতরের নামাজ আদায়ের জন্য ঈদগাহ্ প্রস্তুত। ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে কালেকটরেট ঈদগাহ্ মাঠে সকাল ৯টায় বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
এছাড়া পুলিশ লাইন্স স্কুল মাঠে সকাল সাড়ে ৭টা, মুলাটোল হাফেজিয়া মাদ্রাসা মাঠ ও মুন্সিপাড়া ঈদগা মাঠে সকাল ৯ টায়, কেন্দ্রীয় বাস টার্মিনাল মসজিদ, সদর উপজেলা পরিষদ মাঠ ও মাহিগঞ্জ শাহী মসজিদ মাঠ, কেরামতিয়া জামে মসজিদ মাঠে সকাল ৯টা থেকে সাড়ে ৯টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
সকাল ৯টায় আহলে হাদিসের জামাত শালবন মাঠে অনুষ্ঠিত হবে। সাতমাথা ঈদগা মাঠ, খাসবাগ, তাজহাট, রবাটসনগঞ্জ, তাতীপাড়া, শালবন, নুরপুর, বাবুপাড়া, জামতলা ঈদগাহ্ মাঠে সকাল ৯টা থেকে ১০টার মধ্যে ঈদের জামাত হবে।
এআই/





