রাজশাহীর জেলা জজ আদালত ভবনের পাশে একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। বুধবার সকাল সোয়া ১০টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

রাজপাড়া থানার ওসি মেহেদী হাসান জানান, সকাল সোয়া ১০টার দিকে আদালত ভবনের কাছে একটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। তবে কারা এ বিস্ফোরণ ঘটিয়েছে তা এখনো চিহ্নিত করা সম্ভব হয়নি। এ ঘটনায় কেউ হতাহত হননি বলেও তিনি জানান।

এএইচ