সাতজন অতিরিক্ত সচিব, ১৯ জন যুগ্ম সচিবসহ প্রশাসনের ২৮ কর্মকর্তা পদে রদবদল করা হয়েছে।
রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় এ-সংক্রান্ত পৃথক আদেশ জারি করে।
আদেশে অতিরিক্ত সচিব পদে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) সোহরাব হোসাইন এবং বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) এএস মাহমুদকে শিক্ষা মন্ত্রণালয়ে, ওএসডি অতিরিক্ত সচিব বেগম পরাগকে শিল্প মন্ত্রণালয়ে নিয়োগ করা হয়েছে এবং পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের নির্বাহী পরিচালক জিন্নাতুল হককে ওএসডি করা হয়েছে।
অন্য আদেশে গণগ্রন্থাগার অধিদফতরের মহাপরিচালক ও অতিরিক্ত সচিব নূর হোসেন তালুকদারকে পরিবার পরিকল্পনা অধিদফতরের মহাপরিচালক, অভ্যন্তরীণ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব কামরুন নাহার খানমকে জাতীয় জাদুঘরের মহাপরিচালক এবং সামরিক ভূ-সম্পত্তি অধিদফতরের পরিচালক মিয়া আবদুল্লাহ মামুনকে পাট অধিদফতরের মহাপরিচালক করা হয়েছে।  
যুগ্ম সচিব পর্যায়ে প্রবাসীকল্যাণ ব্যাংকের ডিএমডি মনজুরুর রহমানকে সংস্কৃতি মন্ত্রণালয়ে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশ্বনাথ বণিককে অভ্যন্তরীণ সম্পদ বিভাগে, সামরিক ভূ-সম্পত্তি কর্মকর্তা এসএম ইমদাদুল হককে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে।
ওএসডি মনিরুল ইসলামকে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে, বদলির আদেশাধীন পাট ও পাটবীজ উৎপাদন প্রকল্পের প্রকল্প কর্মকর্তা রফিকুল আলমকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ইফতেখারুল ইসলাম খানকে সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার, বদলির আদেশাধীন নূর-উর রহমানকে ওএসডি করে নৌ পরিবহন মন্ত্রণালয়ে সংযুক্ত, সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার শামসুল আলম চৌধুরীকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে, ওএসডি আনোয়ারুল ইসলাম সরকারকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে, ওএসডি সিদ্দিক জোবায়ের বিদ্যুৎ বিভাগে এবং ওএসডি নাসরীন আরা সুরত আমীনকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।
অন্য এক আদেশে জাতীয় সঞ্চয় পরিদফতরের পরিচালক মাহমুদা আক্তার মিনাকে একই পরিদফতরের মহাপরিচালক, ওসডি মোহাম্মদ মোছাদ্দেক আলীকে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের পরিচালক, বিদ্যুৎ বিভাগের যুগ্ম সচিব মোহাম্মদ শফিকউল্লাহকে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের নির্বাহী পরিচালক, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের যুগ্ম সচিব শাহ মো. আমিনুলকে প্রধানমন্ত্রী কার্যালয়ের বোর্ড অব ইনভেস্টমেন্টের একটি নির্মাণ প্রকল্পের পরিচালক করা হয়েছে।
ওএসডি কাজল ইসলামকে ঢাকার স্পারসো সচিব এবং ওএসডি গাজী মোহাম্মদ জুলহাসকে প্রবাসীকল্যাণ ব্যাংকের ডিএমডি এবং ওএসডি মোহসীনা বেগমকে বিসিএস প্রশাসন একাডেমীর পরিচালক, বিসিএস প্রশাসন একাডেমীর পরিচালক মোস্তাফিজুর রহমানকে সামরিক ভূ-সম্পত্তি অধিদফতরের পরিচালক করা হয়েছে।
এছাড়া অন্য আদেশে চট্টগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দা সারওয়ার জাহানকে চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার এবং এনজিও ব্যুরোর পরিচালক কেএম আবদুস সালামকে সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার নিয়োগ করা হয়েছে।
[b]ঢাকা, ৯ মার্চ ( টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]