দিনাজপুর জেলার গবাদী পশু খামারী ও গবাদী পশু পালনকারীদের জন্য হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) উদ্বোধন করা হয়েছে ভ্রাম্যমাণ ভেটেরিনারি ক্লিনিক এর।

বুধবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১২ টায় টায় বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি হাসপাতালের সামনে এই ভ্রাম্যমাণ ক্লিনিক এর উদ্বোধন করেন হাবিপ্রবির মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মু. আবুল কাসেম।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. বিধান চন্দ্র হালদার, রেজিস্ট্রার প্রফেসর ডা. মো. ফজলুল হক (বীর মুক্তিযোদ্ধা), এগ্রিকালচার অনুষদের ডীন প্রফেসর ড. ভবেন্দ্র কুমার বিশ^াস, পরিকল্পনা ও উন্নয়ন শাখার পরিচালক প্রফেসর ড. মো. মোস্তাফিজার রহমান, জনসংযোগ ও প্রকাশনা শাখার পরিচালক প্রফেসর ড. শ্রীপতি সিকদার, ভেটেরিনারি অনুষদের দায়িত্বপ্রাপ্ত ডীন প্রফেসর ড. তাহেরা ইয়াসমিন, হিসাব শাখার পরিচালক প্রফেসর ড. মো. শাহাদাৎ হোসেন খান, প্রক্টর প্রফেসর ড. মো খালেদ হোসেন, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. ইমরান পারভেজ, পরিবহন শাখার পরিচালক প্রফেসর ড. মফিজ উল ইসলাম, দিনাজপুর জেলার প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মো. শাহিনুর আলমসহ অন্যান্যরা।

উদ্বোধনের আগে সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে উদ্বোধরী কার্যক্রমের অংশ হিসেবে ভ্রাম্যমাণ ভেটেরিনারি ক্লিনিক নিয়ে দিনাজপুরের রামডুবির বীরগা গ্রামের ফুলবন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে যাওয়া হয়।

সেখানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ডা. মো. ফজলুল হক এর নেতৃত্বে ভেটেরিনারি সার্জনদের একটি দক্ষ দল কৃষক আনিছুর রহমান এর একটি গরুর ঝংকা (আপওয়ার্ড প্যাটেলার ফিক্সেশন) রোগের অপারেশন করাসহ মোট ৩টি গুরুর বিভিন্ন রোগের অপারেশন করে। এ সময় সেখানে, ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মু. আবুল কাসেম, স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অশোক কুমার রায়, শিক্ষার্থী ও সাংবাদিকবৃন্দসহ উৎসুক অনেকেই উপস্থিত ছিলেন।

মিলন/এমবি