টানা তিন মাস ঝিনাইদহ সদর উপজেলায় তিনটি পাড়ার ৩ শতাধিক পরিবারের ১ হাজার মানুষ পানিবন্দি হয়ে আছে। বন্যার পানির কারণে তারা সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছে।
সরেজমিনে দেখা গেছে, ডাকবাংলা আদর্শ পাড়া ও মাগুরা পাড়া, কাজী রোড পাড়া, সাত্তারে বাড়ী এলাকা, নারায়ণপুর মশিয়ার মাষ্টারের বাড়ি থেকে ত্রিমোহনী পর্ষন্ত এলাকার বেশিরভাগ পানিতে তলিয়ে রয়েছে। ঘরের মধ্যে পানি ঢুকে পড়েছে, সাপ, পোকামাকড়ের উপদ্রব বেড়ে গেছে। বাচ্চারা ঘর থেকে বাড়ির বাইরে যেতে পরছে না। ছাত্র/ছাত্রীরা স্কুলে যেতে পারছে না। বড় মানুষ পানিতে বের হলে পায়ে ঘাঁ হচ্ছে।
অনুসন্ধানে জানা গেছে, আদর্শপাড়ার মানুষ তিন মাস ধরে পানিবন্দি রয়েছে। মাগুরা পাড়া, অলির মোড় ও নারায়ণপুরে মসিউর মাষ্টারের বাড়ি থেকে ত্রিমোহনী পর্ষন্ত প্রায় সব বাড়ি ঘরে পানি উঠে গেছে।
মাগুরা পাড়া গ্রামের ইসরাইল হোসেন বলেন, ‘আদর্শ পাড়ায় জলাবদ্ধাতার কারণ হচ্ছে পরিকল্পানা বিহীনভাবে ‘নল বিলে’ পুকুর খনন। আদর্শপাড়ার প্রতিমা রানী জানান, তারা ৩ মাস ধরে পানি বন্দি রয়েছেন। কারও সহযোগিতা পাইনি, ছেলে-মেয়েরা স্কুলে যেতে পারছে না।
সাধুহাটি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সরোয়ার হোসেন বলেন, ‘উপজেলা প্রশাসনের সঙ্গে কথা হয়েছে। শিগগিরই এর সমাধান হবে।’
ঢাকা, ২৪ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই





