সোমবার (১৮ মে) বিকেলে সদরের মায়াধরপুর ও শৈলকুপা উপজেলার দামুকদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন— আসাদুল ইসলাম (৪০) এবং আন্না খাতুন (৪৫)।

জানা গেছে, কুষ্টিয়ার মিরপুর উপজেলার নফরকান্দি গ্রামের দিনমজুর আসাদুল ইসলাম ঝিনাইদহ সদর উপজেলার মায়াধরপুর গ্রামে ধান কাটার কাজ করতে গিয়েছিলেন। বিকেলে ঝড়-বৃষ্টি শুরু হলে মাঠ থেকে বাড়ির দিকে ফেরার সময় বজ্রপাতে গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অন্যদিকে, বিকেলে ঝড় শুরু হলে শৈলকুপার দামুকদিয়া গ্রামের আন্না খাতুন বাড়ির পাশের একটি আমবাগানে আম কুড়াতে যান। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এছাড়া ঝিনাইদহ সদরের নারিকেলবাড়িয়া ও শৈলকুপার বিভিন্ন এলাকায় বজ্রপাতে নারীসহ আরও ৭ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল ও শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহতদের মধ্যে সেলিনা বেগমএর অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঝিনাইদহের জেলা প্রশাসক নোমান হোসেন দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এস