নিহতরা হলেন—কালীগঞ্জ পৌরসভার কসাইখানা পরিদর্শক আ স ম আব্দুস সামাদ এবং

সকালে কালীগঞ্জ পৌরসভার সাব-রেজিস্ট্রি অফিসের সামনে দুর্ঘটনার শিকার হন আব্দুস সামাদ। তিনি মোটরসাইকেলে করে বৈশাখী তেল পাম্পের দিক থেকে নিজের কর্মস্থলে যাচ্ছিলেন।

স্থানীয়রা জানান, সাব-রেজিস্ট্রি অফিসের সামনে পৌঁছালে খুলনা থেকে কুষ্টিয়াগামী রূপসা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে তার মোটরসাইকেলে ধাক্কা দেয়। এরপর বাসটি একটি ইজিবাইককেও ধাক্কা দেয়।

এতে মোটরসাইকেলচালক আব্দুস সামাদ ও ইজিবাইকচালক নুর হোসেন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক আব্দুস সামাদকে মৃত ঘোষণা করেন।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী জানান, নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি মোটরসাইকেল ও ইজিবাইককে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। বাসটি জব্দ করা হয়েছে।

অন্যদিকে, মহেশপুর উপজেলার কুল্লাপাড়া গ্রামে মাটি বহনকারী ট্রাক্টরের ধাক্কায় মামুন হোসেন নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন।

সকালে কুল্লাপাড়া গ্রামের একটি মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ইটভাটার মাটি বহনকারী একটি ট্রাক্টর ভ্যানটিকে ধাক্কা দিলে মামুনসহ চারজন আহত হন।

পরে আহতদের উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভ্যানচালক মামুন হোসেনের মৃত্যু হয়। তিনি উপজেলার গাড়াপোতা গ্রামের বাসিন্দা।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান জানান, মাটি বহনকারী ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত হয়েছেন। এ ঘটনায় থানায় মামলা করা হবে। ট্রাক্টরচালককে আটকের জন্য অভিযান চলছে।

এস