শুক্রবার দুপুর ২টার দিকে ঝিনাইদহ শহ‌রের পুরাতন কালেক্টরেট মসজিদের সামনে এই হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার জুম্মার নামাজ শেষে মসজিদ থেকে বের হচ্ছিলেন নাসির উদ্দিন পাটোয়ারী। এ সময় ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ নাসির উদ্দিন পাটোয়ারীর সঙ্গে কথা বলতে যান। কথা বলার একপর্যায়ে পেছন দিক থে‌কে ছাত্রদ‌লের ক‌তিপয় কর্মী ডিম নিক্ষেপ করে ও হামলা চালায়। এতে এনসিপির কয়েকজন স্থানীয় সমর্থক আহত হন।

এই ঘটনার পর এনসিপি নেতৃবৃন্দ বিক্ষোভ মি‌ছিল শুরু ক‌রে। মি‌ছিলকারীরা এ সময় স্বরাষ্টমন্ত্রী ও আইনমন্ত্রীর পদত্যাগ দাবি করেন। সেই সঙ্গে হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার দাবি জানান এ‌সি‌পি নেতারা।

এস