শনিবার (১৫ আগস্ট) বেলা দেড়টার দিকে মহেশপুর উপজেলার কুসুমপুর বিওপির আওতাধীন চাপাতলা মাজার এলাকার কাছে এ ঘটনা ঘটে।
বিজিবি জানায়, বিএসএফের ১৯৪ ব্যাটালিয়নের মাহেন্দ্রা ক্যাম্প থেকে অজ্ঞাত চারজনকে অবৈধভাবে বাংলাদেশে পুশইনের চেষ্টা করা হয়। তাদের মধ্যে দুইজন পুরুষ, একজন নারী ও একটি শিশু রয়েছে।
এ সময় কুসুমপুর বিওপির টহল দল বিষয়টি টের পেয়ে সীমান্তের শূন্যরেখায় তাদের আটকে দেয়। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, পুশইনের শিকার চারজন সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় ১৫০ গজ ভারতের অভ্যন্তরে অবস্থান করছিলেন।
ঘটনার বিষয়ে বিএসএফের ১৯৪ ব্যাটালিয়নের কমান্ডারকে বিজিবির পক্ষ থেকে অবহিত করা হয়েছে বলে জানানো হয়েছে।
মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমানের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সীমান্ত সুরক্ষা, পুশইন ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ এবং সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিজিবি তৎপর রয়েছে। একই সঙ্গে পুশইন ঠেকাতে সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি রয়েছে।
এস