গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছে ২৫৫ জন।
এদের মধ্যে রাজধানী ঢাকায় ২৩৩ জন এবং অন্যান্য বিভাগে নতুন ভর্তি হয়েছে ২২ জন।
আজ শুক্রবার ( ৩ সেপ্টেম্বের ) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত) পাঠানো ডেঙ্গু রোগীর সর্বশেষ তথ্যে এসব জানানো হয়েছে।
এতে জানানো হয়, চলতি বছরের জানুয়ারি থেকে এপর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ১১ হাজার ২৩৬ জন রোগী ভর্তি হয়েছে।
এর মধ্যে একই সময়সীমায় এ পর্যন্ত হাসপাতাল থেকে সেবা নিয়ে এবং ছাড়প্রাপ্ত পেয়ে বাড়ি ফিরেছে ৯ হাজার ৯২৭ জন।
তথ্য অনুযায়ী, দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ১ হাজার ২৫৭ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।
এরমধ্যে ঢাকার সরকারি ও বেসরকারি ৪১টি হাসপাতালে ১ হাজার ১২০ জন এবং অন্যান্য বিভাগের হাসপাতালগুলোতে বর্তমানে ১৩৭ জন ভর্তি রয়েছে। এই সময়ে মোট মৃত্যুর সংখ্যা ৪৯ জন। তথ্যসূত্র : বাসস।
এইচএন





