বান্দরবানের লামায় তাছলিমা আক্তার (১৯) নামে এক অন্ত‍ঃসত্ত্বা গৃহবধূ বিষপানে আত্মহত্যা করেছেন।

মঙ্গলবার সকালে লামা সদর ইউনিয়নের দুর্গম পাহাড়ি মেউলারচর গ্রামে এ ঘটনা ঘটে। তাছলিমা মেউলারচর গ্রামের নিজাম উদ্দিনের স্ত্রী।

স্থানীয়রা জানায়, পাঁচ মাসের অন্ত‍ঃসত্ত্বা তাছলিমা বেগম মঙ্গলবার সকালে তার বাবার বাড়ির এলাকায় যান। এ নিয়ে নিজাম উদ্দিনের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়।

এ ঘটনার কিছুক্ষণ পর তিনি বিষপান করেন।

পরে, প্রতিবেশীরা উদ্ধার করে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা,৯ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেএ