চুয়াডাঙ্গার বিশেষ অভিযানে পৃথক স্থান থেকে বিভিন্ন মামলার ৯ আসামিকে আটক করেছে পুলিশ।

বুধবার দিবাগত রাত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, আলী বাবু (৫৫), শেরেগুল (৪৫), পিন্টু (২৮), মিন্টু (২৫), আইজদ্দিন (৪৫), বাবুল (৩৫), সোহেল (২২), গোলাম (২৮) এবং মামুন (২২)।

চুয়াডাঙ্গা পুলিশ সুপার রাশিদুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে থানায় জিআর এবং সিআর মামলা রয়েছে।

ঢাকা, ১০ জুলাই, (টাইমনিউজবিডি.কম) // এসএইচ