রংপুরের পায়রা বন্দ এলাকায় মালবাহী ট্রাকের ধাক্কায় বাহাদুর (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ২টায় রংপুর-ঢাকা আঞ্চলিক মহসড়কে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, রংপুর থেকে মিঠাপুকুর যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা মালবাহী ট্রাকটি ধাক্কা দিলে বাহদুর ঘটনাস্থলে মারা যায়।
হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) বাহার মিয়া জানান, লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় কোতয়ালি থানায় একটি ইউডি মামলা দায়ের করেছেন।
এসএইচ





