নাশকতা প্রতিরোধে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াত-শিবিরের ১৮ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় তাদের আটক করা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) মিডিয়া সেন্টারের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আটকদের মধ্যে ১৫ জন বিএনপির, বাকিরা জামায়াত-শিবির কর্মী। হরতাল-অবরোধকে কেন্দ্র করে রাজধানীতে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাদের আটক করা হয়েছে। আটকদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

কেএইচ