সাড়া দেশের সরকারি কর্মচারীদের বেতন ও পদবি সমান থাকবে।কেন সচিবালয়ের কর্মচারীদের সঙ্গে অন্যন্যা কর্মচারীদের বৈষম্য থাকবে।অতি দ্রুত এই বৈষম্য নিরসনের দাবি জানিয়েছে বাংলাদেশ সরকারি কমর্চারী সমন্বয় পরিষদ।
বিশ্বব্যাপী শ্রমকি-কর্মচারীদের ওপর দমন-পীড়ন ও নির্যাতনের প্রতিবাদে ট্রেড ইউনিয়ন ইন্টারন্যাশনাল পাবলিক সার্ভিস ঘোষিত ‘ইন্টারন্যাশনাল ডে অব ফাইট এগনেস্ট প্রাইভেটাইজেশন’ দিবস উপলক্ষে বিক্ষোভ শেষে সমাবেশ তারা এ দাবি জানায়।
আজ রাজধানীর তোপখানা রোড থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ করেন কর্মচারীরা।
অন্য দাবির মধ্যে রয়েছে- শ্রমিক কর্মচারীদের দমন-পীড়ন ও প্রতিষ্ঠান বেসরকারিকরণ বন্ধ, আউটসোর্সিং নিয়োগ প্রথা বাতিল করা।
সমাবেশে বক্তব্য রাখেন সমন্বয় পরিষদের সভাপতি মোয়াজ্জেম হোসেন, মহাসচিব নোমানুজ্জামান আল আজাদ, বিশ্ব ট্রেড ইউনিয়ন ফেডারেশন বাংলাদেশ কমিটির ওয়াজেদুল ইসলাম প্রমুখ
এইচ এম





