নারায়ণগঞ্জ মহানগরে শুক্রবার পৃথক ঘটনায় এক গৃহবধূসহ দুই লাশ উদ্ধার করেছ পুলিশ।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার উপ-পরিদর্শক (এস আই) আতাউর রহমান জানান, শহরের পাইকপাড়া ছোট কবরস্থান এলাকা থেকে অজ্ঞাত পরিচয় ব্যক্তির (৫০) মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত ব্যক্তির পরনে ছিল হাফহাতা শার্ট চেক লুঙ্গি ও হাতে একটি লাঠি।
এদিকে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ আলম খান জানায়, সিদ্ধিরগঞ্জে কাজল আক্তার (২০) নামে গৃহবধূর লাশ শুক্রবার সকালে উদ্ধার করা হয়েছে।
তিনি বলেন, ঘটনার পর থেকেই নিহতের স্বামী পলাতক রয়েছে। নিহত কাজলের গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করে তার স্বামী সাগর ২ বছরের শিশু পুত্র জিসানকে ফেলে পালিয়ে গেছে।
নিহতের কাজলের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি বলে জানান তিনি।
এস আই মাসুদ বলেন, এ ঘটনায় বাড়ির মালিক রিজভী হাসান বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন।
কেএইচ





