আসন্ন পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্রে বিভিন্ন ত্রুটির কারণে ২৩৪টি পৌরসভার মধ্যে ২২৮টিতে ১৩৬ জন মেয়র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)।
নির্বাচন কমিশন সচিবালয় সূত্রে জানাযায়, দুই দিন মনোয়নপত্র যাচাই-বাছাই শেষে ২২৮টি পৌরসভার তথ্য পাওয়া গেছে। যার মধ্যে ১৩৬ জন মেয়র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
বাকি পৌরসভাগুলোরও তথ্য এসেছে। তবে যান্ত্রিক ত্রুটির কারণে সফটওয়্যারে তা ইনপুট দেওয়া সম্ভভ হয়নি। সোমবারের মধ্যে এগুলো চূড়ান্ত করা হবে।— বলে জানান সূত্রটি।
ইসি সূত্র জানায়, ২২৮টি পৌরসভায় মেয়র পদে মনোয়নপত্র বাতিল হয়েছে ১৩৬টি, বৈধ হয়েছে ৯৫১টি। সাধারণ কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে ৫৭১টি, বৈধ হয়েছে নয় হাজার ১৬৯টি। সংরক্ষিত সাধারণ কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে ১৫৬টি, বৈধ হয়েছে দুই হাজার ৫১২টি মনোনয়নপত্র।
এদিকে মেয়র পদে ২২৮টির বৈধ ও অবৈধ তালিকা দিলেও দল ভিত্তিক তথ্য দিতে পারেনি ইসি।
শুক্রবার ইসির পরিচালক (জনংযোগ) আসাদুজ্জামান জানান, তিন পদে ১৩ হাজার ৬৮৯ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এদের মধ্যে মেয়র পদে এক হাজার ২২৩ জন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে দুই হাজার ৬৬৮ জন ও সাধারণ কাউন্সিলর পদে নয় হাজার ৭৯৮ জন।
বৈধ প্রার্থীরা ১৩ ডিসেম্বর পযন্ত মনোনয়নপত্র প্রত্যারহারের সুযোগ পাবেন। প্রত্যাহার না করলে পরদিন ১৪ ডিসেম্বর প্রতীক বরাদ্দ দেবে ইসি। এরপর আনুষ্ঠিক প্রচারণায় নামবে প্রার্থীরা। ৩০ ডিসেম্বর ২৩৪টি পৌরসভায় এক সঙ্গে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
এআই





