লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুরে মো. ফয়সল (২৮) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত সাড়ে ৮টার দিকে বালাইশপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ফয়সল বালাইশপুর গ্রামের ফজলুল করিমের ছেলে ও বশিকপুর ইউনিয়ন ৩ নম্বর ওয়ার্ড যুবলীগ কর্মী ছিলেন বলে জানা গেছে।

স্থানীয়রা জানায়, শনিবার রাতে স্থানীয় পোদ্দার বাজার থেকে ফয়সাল নিজ বাড়ি যাচ্ছিলেন। এ সময় চৌকিদার বাড়ির সামনে পৌঁছলে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।

দত্তপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর বলেন, 'লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।'

এম এ