ক্রমান্বয়ে ভয়ংকর রুপ নিয়ে উপকূলের দিকে এগিয়ে আসছে 'ফণী'। যার কারণে আঘাত হানার সম্ভাবনাও এগিয়ে আসছে।

এর আগে ঘূর্ণিঝড় ফণী বাংলাদেশে আগামী শনিবার আঘাত হানার সম্ভাবনা আছে বলে আবহাওয়া অধিদপ্তর থেকে জানালেও এখন সম্ভাবনা এগিয়ে শুক্রবার বিকেল অথবা সন্ধ্যার মধ্যে চলে এসেছে।

গতি ধীর হলেও ফণি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে এটি। গতি পরিবর্তন করলে বাংলাদেশের জন্য ভয়ংকর হতে পারে এই ঘূর্ণিঝড়। জানালেন আবাহাওয়া অধিদপ্তর।

বৃহস্পতিবার সকালে আবহাওয়া অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার সকাল থেকে ফণী খুলনা ও তৎসংলগ্ন জেলার পূর্বাঞ্চলের প্রভাব ফেলতে পারে। সন্ধ্যায় ঘূর্ণিঝড়টি দক্ষিণ-পশ্চিমের জেলাগুলোতে আঘাত হানতে পারে।

এছাড়া আবহাওয়া অধিদপ্তরের পরিচালক শামসুদ্দীন আহমেদ জানান, ধীর এগিয়ে আসলেও ফণী শক্তিশালী হয়ে গেছে। তাই ফণি ৪ মের আগেও বাংলাদেশে আঘাত হানতে পারে।

এদিকে পায়রা ও মোংলা সমুদ্রবন্দরকে ৭ নম্বর ও চট্টগ্রাম বন্দরকে ৬ নম্বর বিপদসংকেত এবং কক্সবাজার সমুদ্রবন্দরকে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

জেড