মাগুরা পৌরসভার ২০২০-২০২১ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে।

বুধবার (১৭ জুন) দুপুরে মাগুরা পৌরসভার মেয়র খুরশিদ হায়দার টুটুল ৫০ কোটি ৫ লক্ষ ৫০ হাজার টাকার বাজেট ঘোষণা করেন।

পৌরসভার সম্মেলন কক্ষে কাউন্সিলর, বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধি, সুধি এবং সাংবাদিকদের উপস্থিতিতে তিনি এই বাজেট ঘোষণা করেন।

গত ২০১৯-২০ অর্থ বছরে মাগুরা পৌরসভার জন্যে ১০০ কোটি ৩৬ লক্ষ ৫৯ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়। এ বছরের ঘোষিত বাজেট তার অর্ধেক প্রায়।

মাগুরা প্রেসক্লাব সাধারণ সম্পাদক শামীম খান, সাংবাদিক শফিকুল ইসলাম, পৌরসভার সচিব রেজাউল করিমসহ অন্যান্যরা বাজেটের উপর বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখেন।

সাইফুল্লাহ/এমবি