চাঁদাবাজির অভিযোগে খুলনা-মাওয়া রুটে প্রায় ১৪ ঘণ্টা বন্ধ থাকার সব ধরনের যানচলাচল শুরু হয়েছে। রবিবার রাতে ত্রিপক্ষীয় বৈঠকের পর সোমবার সকাল ১০টায় যানচলাচল শুরু হয়।
আর আর পরিবহনের মালিক শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, গোপালগঞ্জে প্রশাসন, বাস মালিক ও শ্রমিক নেতাদের বৈঠক ফলপ্রসূ হওয়ায় পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়।
তিনি আরও বলেন, সামনে ঈদ। যাত্রীদের দুর্ভোগের বিষয়টি বিবেচনা করে ও প্রশাসনের আশ্বাসের পরিপ্রেক্ষিতে ধর্মঘট প্রত্যাহার করে নেওয়া হয়েছে।
ঢাকা, ১৪ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই





