সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের মোহাম্মদপুর স্টেশন থেকে দুইটি ইউনিট সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন জানান, খবর পাওয়ার পরপরই ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ করছে। তবে বাসটি চলমান ছিল নাকি পার্কিং অবস্থায় ছিল—তা এখনো নিশ্চিত নয়।

প্রাথমিকভাবে জানা গেছে, ঘটনাস্থলের কাছ দিয়ে সাত-আটজন যুবক হাঁটছিলেন। ঠিক সেই সময় বাসটিতে আগুন লাগে। এটি নাশকতা নাকি দুর্ঘটনা—তা তদন্তের আগে নিশ্চিত করে বলা যাচ্ছে না।

এর আগে, একই দিন ভোরে রাজধানীর মেরুল বাড্ডা ও শাহজাদপুর এলাকায় ভিক্টর পরিবহনের দুটি বাসেও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এনএইচ