নোয়াখালী সদর উপজেলা ভূমি অফিসে পেট্রল বোমা হামলা করেছে দুর্বৃত্তরা। এতে অফিসের দু’টি কক্ষের বেশ কিছু নথিপত্র পুড়ে গেছে।
শনিবার ভোর ৪টার দিকে উপজেলার মাইজদী বাজারের উত্তর পাশে অবস্থিত উপজেলা ভূমি অফিসে এ হামলার ঘটনা ঘটে।
অফিসের কর্মচারীরা জানান, ভোরে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা ভূমি অফিস সহকারীর কক্ষসহ দু’টি কক্ষের জানালা দিয়ে পেট্রোল বোমা নিক্ষেপ করলে আগুন ধরে যায়। এসময় আগুন দেখতে পেয়ে অফিসের নৈশপ্রহরীরা আগুন নেভায়। আগুনে দু’টি কক্ষের জানালা ও বেশ কিছু নথিপত্র আংশিক পুড়ে গেছে।
সুধারাম থানার অফিসার ইন চার্জ (ওসি) আনোয়ার হোসেন বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
কেএইচ





