ব্রাহ্মণবাড়িয়ায় দুই ব্যক্তিকে বিদেশি অস্ত্র ও গুলিসহ আটক করা হয়েছে। আটক শফিকুল ইসলাম খোকন (৪৪) আশুগঞ্জ উপজেলার তালশহর গ্রামের ও মো. কাউছার মিয়া (৩৫) পৌরশহরের কলেজপাড়া এলাকার।

র‌্যাব  জানায়, শুক্রবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে পৌরশহরের কলেজপাড়া উত্তর কাউতলী বালুর মাঠে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও তিন রাউন্ড গুলি জব্দ করা হয়।