সীতাকুণ্ড উপজেলার পৌরসদরের দক্ষিণ বাইপাস এলাকায় অজ্ঞাত পরিচয় এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকাল ১১টার দিকে লাশ উদ্ধার করা হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, পৌর সদরের দক্ষিণ বাইপাস এলাকায় রাস্তার পাশে একটি পরিত্যক্ত ঘরে আনুমানিক ২৪ থেকে ২৫ বছর বয়সী যুবতীর লাশ দেখতে পায় এলাকার লোকজন। থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
সীতাকুণ্ড থানার এসআই রাশেদ বলেন, লাশের নাকে রক্তের দাগ রয়েছে, সম্ভবত তাকে শ্বাস রোধ করে হত্যা করা হয়েছে বলে আমরা ধারণা করছি।
ইআর





