ঢাকার কেন্দ্রীয় কাউন্সিলের সফলতা কামনা করে কাল বুধবার কুলাউড়া জেলা ও পৌর বিএনপির উদ্যোগে বিশাল র্যা লী অনুষ্ঠিত হবে। বিকাল ৩টায় কুলাউড়ার আউটার হতে শুরু হয়ে র্যা লিটি পার্শ্ববর্তী এলাকা প্রদক্ষিণ করে পুনরায় বিকাল ৫.৩০টায় মহান স্বাধীনতা স্মৃতিসৌধে এসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কর্মসূচী শেষ করা হবে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির কেন্দ্রীয় নেতা, সিলেট বিভাগ বাস্তবায়নের কিংবদন্তী, দলের জন্য জীবন উৎসর্গে প্রত্যয়ী, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রীম কোর্ট শাখার অন্যতম সহ সভাপতি, বারবার কারারুদ্ধ নেতা এড. এএনএম আবেদ রাজা।
সভাপতিত্ব করবেন উপজেলা বিএনপির সভাপতি, সাবেক মেয়র কামাল উদ্দিন জুনেদ, উপজেলার সাধারণ সম্পাদক এমএ মজিদ। উদযাপন কমিটির আহ্বায়ক কর্মসূচী সফল করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
এআই





