টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গাতে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের ডাকা হরতাল-অবরোধ বিরোধী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক আবু নাসেরের সমর্থক গোষ্ঠি।

বৃহস্পতিবার ( ১৯ ফেব্রুয়ারি ) ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের এলেঙ্গা বাসস্ট্যান্ডে রাস্তার পাশে ২০ মিনিট দাঁড়িয়ে মানববন্ধন ও পরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় । মিছিলটি এলেঙ্গার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড চত্বরে এসে শেষ হয়।

বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক আলহাজ্ব মো. আবু নাসের, বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, আনোয়ার হোসেন,গণি মিয়া, নয়া মিয়া, এলেঙ্গা হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. সোলায়মান শিকদার, ট্রাক শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দসহ বিভিন্ন সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী এতে অংশগ্রহণ করেন ।

এসএইচ