মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের আবহাওয়ার পূর্বাভাসে এসব কথা বলা হয়েছে।

এতে বলা হয়েছে, সারা দেশের আকাশ শুষ্ক থাকতে পারে। এ সময় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে।

আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে, ভোরের দিকে দেশের নদী অববাহিকার কিছু এলাকায় হালকা কুয়াশা পড়তে পারে। এছাড়া সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কক্সবাজারের টেকনাফে, যা ছিল ৩১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আর আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে, ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

ঢাকায় সকাল ৬টায় বাতাসের দিক ও গতি ছিল পশ্চিম থেকে উত্তর-পশ্চিম দিকে, ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার। এ সময় আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭৭ শতাংশ।

এনএইচ