ভোলার চরফ্যাশন বাজারের দক্ষিণ মাথার ব্রিজ পাশের মার্কেটে অগ্নিণ্ডের ঘটনা ঘটেছে। এতে ১০টি দোকান পুড়ে গেছে বলে জানা যায়।
শনিবার বিকাল পৌনে ৫টার সময় এ ঘটনা ঘটে।
আগুন নেভাতে চরফ্যাশন ও লালমোহন ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট কাজ করছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত আগুন নেভানো সম্ভব হয়নি।
এমকে





