রাজবাড়ীর বালিয়াকান্দিতে ট্রেনে কাটা পড়ে ৩ জন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন ৮ জন। 

আজ (শুক্রবার) দুপুরে উপজেলার জামালপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।  

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (১৯ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে রাজবাড়ী স্টেশন সংলগ্ন জামলাপুর এলাকায় লেভেল ক্রোসিংয়ে ট্রেনের ধাক্কায় শ্যালোইঞ্জিন চালিত আলম সাধুর ৩ যাত্রী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন ৮ জন। 

নিহত ও আহতদের পরিচয় এখনও জানা যায়নি।  ট্রেনটি রাজবাড়ীর কালুখালি স্টেশন থেকে ভাটিয়া পাড়ায় যাচ্ছিল।

রাজবাড়ী সদর থানার ওসি এ কে এম আজম হুদা এই তথ্য নিশ্চিত করেছেন।

এমবি