নেত্রকোনার খালিয়াজুড়ীতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার সকাল ৯টা ৪৯ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টার খালিয়াজুড়িতে অবতরণ করে।
তিনি অকাল বন্যায় উপজেলার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করবেন। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
নেত্রকোনা জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, আজ সকালে প্রধানমন্ত্রী খালিয়াজুরীতে পৌঁছেন। তিনি অকাল বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখার পাশাপাশি ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় করবেন।
এদিকে, প্রধানমন্ত্রীর সফরকে সাফল্যমণ্ডিত করতে জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতাদের পাশাপাশি কেন্দ্রীয় নেতারাও প্রস্তুতি সভা করেছেন।
জেড
নেত্রকোনার খালিয়াজুড়ীতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
নেত্রকোনার খালিয়াজুড়ীতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার সকাল ৯টা ৪৯ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টার খালিয়াজুড়িতে অবতরণ করে।
প্রধানমন্ত্রীর খুলনা সফরের দিন বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা
প্রধানমন্ত্রী তারেক রহমানের খুলনা সফরের দিনই জেলার ডুমুরিয়া উপজেলায় এক বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত তরিকুল ইসলাম শেখের বয়স ৩৫ বছর।
হযরত খান জাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
বাগেরহাটে হযরত খান জাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘মোংলা থেকে দেশের উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে। এ অঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ড গতিশীল করতে পর্যাপ্ত বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করা প্রয়োজন।’
কৃষিকে আধুনিক ও লাভজনক করতে প্রযুক্তির বিকল্প নেই: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক, প্রযুক্তিনির্ভর, লাভজনক ও জলবায়ু সহিষ্ণু খাতে রূপান্তরের ওপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, একবিংশ শতাব্দীর প্রযুক্তিনির্ভর বিশ্বে কৃষিকে টিকিয়ে রাখা এবং উৎপাদনশীলতা বহুগুণ বাড়াতে আধুনিক কৃষিপ্রযুক্তির বিকল্প নেই।
বৃহস্পতিবার খুলনা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহস্পতিবার (৫ নভেম্বর) খুলনা সফরে যাচ্ছেন। সফরকালে বিকেল ৩টায় খুলনা জেলা স্টেডিয়াম থেকে দেশের ৫০৩টি উপজেলায় একযোগে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন তিনি।















